নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

রাজশাহী এডিটরস ফোরামের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময়

মে ৬, ২০২৬ ১০:৩৯ 👁️ ৩৩ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন রাজশাহী এডিটরস ফোরামের সাথে মতবিনিময় করেছেন। বুধবার (৬ মে) বিকেলে নগরভবনের মিনি কনফারেন্স রুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময়কালে এডিটরস ফোরামের নেতৃবৃন্দ নগরীর টেকসই উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, বন্ধ শিল্পকারখানা চালু, যানজট নিরসন, আইটি সেক্টরের উন্নয়ন এবং কৃষিপণ্যভিত্তিক শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলার বিষয়ে বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন। এ সময় রাসিক প্রশাসক স্থানীয় পত্রিকার সম্পাদকদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং বিষয়গুলোতে পর্যায়ক্রমে প্রয়োজনীয় ইতিবাচক পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন। এছাড়া রাসিক প্রশাসক রাজশাহীর সার্বিক উন্নয়নে রাজশাহী এডিটরস ফোরামের সহযোগিতা কামনা করেন।

আরও পড়ুনঃ  নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

মতবিনিময় সভায় রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমাকে আস্থা ও বিশ্বাসের সাথে দায়িত্ব প্রদান করেছেন। আমি নগরীর উন্নয়ন ও নাগরিক সেবা সুনিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। ক্লিন সিটি, গ্রিন সিটি হিসেবে পরিচিত রাজশাহী নগরীকে আরো সবুজ, সুন্দর ও স্বাস্থ্যকর নগরীতে পরিণত করতে চাই। আগামী বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনে পাইলট প্রকল্প হিসেবে ১০ দিনব্যাপী ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম চলমান রয়েছে। এছাড়া নগরীর খানাখন্দযুক্ত সড়কসমূহ চিহ্নিত করে মেরামত কাজ শুরু হয়েছে। সুন্দর নগরীকে আরও উন্নত করতে আপনাদের পরামর্শ ও সহযোগিতা প্রয়োজন। সকলের সম্মিলিত প্রচেষ্টায় রাজশাহীকে আরও এগিয়ে নিতে চাই।”

আরও পড়ুনঃ  রাসিক প্রশাসককে জুলাই গণঅভ্যুত্থান সম্পর্কিত বিজয় মিছিল ক্যানভাস ছবি উপহার

সভায় উপস্থিত ছিলেন রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি ও দৈনিক সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলী, সহ-সভাপতি ও দৈনিক আমাদের রাজশাহীর সম্পাদক আফজাল হোসেন, সাধারণ সম্পাদক ও দৈনিক রাজশাহী সংবাদের সম্পাদক আহসান হাবীব অপু, যুগ্ম সম্পাদক ও দৈনিক নতুন প্রভাতের সম্পাদক সোহেল মাহবুব, কোষাধ্যক্ষ ও দৈনিক সানশাইনের সম্পাদক সাইফুল ইসলাম, দফতর সম্পাদক ও দৈনিক গণধ্বনি প্রতিদিনের সম্পাদক ইয়াকুব শিকদার, সদস্য ও দৈনিক সোনার দেশের সম্পাদক আকবারুল হাসান মিল্লাত এবং সদস্য ও দৈনিক উত্তরা প্রতিদিনের সম্পাদক এনায়েত করিম।#

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।