স্টাফ রিপোর্টার : রাজশাহী এডিটরস ফোরামের সাথে মতবিনিময় করেছেন রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের বিএনপি দলীয় প্রার্থী মেজর জেনারেল (অব:) শরীফ উদ্দীন। রোববার (৪ জানুয়ারি) দুপুরে নগরীর একটি রেস্তোরাঁয় আয়োজিত এই সভায় নির্বাচনী পরিবেশ, রাজশাহীর উন্নয়ন ভাবনা নিয়ে আলোচনা হয়। মেজর জেনারেল (অব:) শরীফ উদ্দীন বলেন, একটি সুন্দর নির্বাচনের অপেক্ষা করছে মানুষ। গোদাগাড়ী-তানোর এলাকার সামগ্রিক বিষয়ে আলাপকালে তিনি বলেন, সাবেক মন্ত্রী আমার বড়ভাই ব্যারিস্টার আমিনুল হক এ অঞ্চলের মানুষের কাছে খুবই প্রিয় ছিলেন। আমি পাড়া মহল্লায় ঘুরতে গিয়ে তার প্রমান পাচ্ছি। বারবার তাঁর নাম করেন ছোট বড় সকলেই। এলাকার উন্নয়নের কথা বললে সব শ্রেনী পেশার মানুষ আজও ব্যারিস্টার আমিনুল হকের নাম বলেন,তাঁর প্রসংশা করেন। মেজর (অব:) শরীফ উদ্দীন বলেন, এলাকার উন্নয়নে নতুন করে কাজ করার অনেক সুযোগ রয়েছে। মানুষের জীবন মান উন্নয়নে...
Developed by BDITHOST