স্টাফ রিপোর্টার : বর্ণাঢ্য আয়োজনে “রাজশাহী কলেজ অ্যালামনাস ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ২০২৬” অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩১ মে) রাজশাহী কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু এমপি, রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শফিকুল হক মিলন, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন এবং রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাড. মোঃ এরশাদ আলী ঈশা। অনুষ্ঠানে রাজশাহী কলেজের ৩শ ৪২ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধিত করা হয়। যারা মেডিকেল, বিশ্ববিদ্যালয়, রুয়েট, কুয়েট, চুয়েট, বুয়েট ও মেরিন একাডেমি, বিএমএ লং কোর্সে চান্সপ্রাপ্ত শিক্ষার্থী। অনুষ্ঠানে শুরুতে অতিথিবৃন্দকে উত্তরীয় ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এর আগে বিএনসিসির একটি চৌকস দল অতিথিবৃন্দকে গার্ড অব অনার প্রদান করে। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে শিক্ষাথীদের...
Developed by BDITHOST