স্টাফ রিপোর্টার : ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে রাজশাহী কোর্ট একাডেমিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৭ জুন) দুপুরে রাজশাহী কোর্ট একাডেমির মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। বৃক্ষরোপণ উপলক্ষে কোর্ট একাডেমির হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি বাস্তবায়নে রাজশাহী সিটি কর্পোরেশন ২ লাখ ৫০ হাজার বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা নিয়ে নগরব্যাপী বৃক্ষরোপণ কার্যক্রম শুরু করেছে। বৃক্ষরোপণ কর্মসূচি সফল করতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানও এগিয়ে আসছে। সকলের সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতায় আমরা বৃক্ষরোপণ কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করবো।...
Developed by BDITHOST