স্টাফ রিপোর্টার : রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ২০২৬-২০২৮ দ্বি-বার্ষিক মেয়াদের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল সাড়ে ৫টায় চেম্বার অব কমার্স মিলনায়তনে আড়ম্বরপূর্ণ এক আয়োজনের মধ্য দিয়ে এই শপথ গ্রহণ সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। নবনির্বাচিত সদস্যদের শপথবাক্য পাঠ করান রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি মাকসুদুল হক রিংকু। শপথ পাঠ শেষে মোনাজাত করা হয়। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন নতুন পর্ষদকে দায়িত্ব পালনে সততা, দক্ষতা ও ব্যবসায়িক উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। তিনি বলেন চেম্বারের ২০২৬ এর এই নির্বাচন অতীতের সকল নির্বাচনের চেয়ে সুন্দর ও সুষ্ঠুভাবে হয়েছে। নির্বাচিত কমিটিকে একত্রিত থেকে রাজশাহীর উন্নয়নের কাজ করার আহ্বান জানান জেলা প্রশাসক। রাজশাহী নগরীকে নতুনভাবে...
Developed by BDITHOST