সংবাদ বিজ্ঞপ্তি : রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদ, আরডিএ মার্কেট পূনবার্ষিত সাধারণ ব্যবসায়ী সমিতি ও মহানগরীর বিভিন্ন ব্যবসায়ী নেতৃবৃন্দ রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ২০২৬-২০২৮ দ্বি-বার্ষিক মেয়াদে পরিচালনা পর্ষদের নব-নির্বাচিত পরিষদকে ফুলেল শুভেচ্ছা জানান এবং পরবর্তীতে ব্যবসায়ীদের বিভিন্ন ব্যবসায়ীক প্রতিবন্ধকতা ও উত্তরণের বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শনিবার (০৯ মে) বেলা ১১:৩০ মিনিটে চেম্বার বোর্ডরুমে এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি, হাসেন আলী, সিনিয়র সহ-সভাপতি শামসুর রহমান শান্তুন, পরিচালকবৃন্দ তৌহিদ হাসান, রেজাউল করিম, আহসান হাবীব, গোলাম সাকলাইন, ফরহাদ হোসেন, এস, এম আহসান হাবীব। রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র নব-নির্বাচিত সভাপতি হাসেন আলী বলেন, আর.ডি.ডি মার্কেট উত্তরবঙ্গের বড় মার্কেট হওয়ায় ইদের সময় অনেক ভীড় হয়। তাই মার্কেট এর সার্বিক পরিবেশ উন্নত করার জন্য চেম্বার...
Developed by BDITHOST