স্টাফ রিপোর্টার : সোমবার (১০ আগস্ট) রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন জৈটাবটতলা গ্রামস্থ জনৈক মোঃ মাসুদ রানা এর বসতবাড়ির পশ্চিমে অর্জুন গাছের নিচে পাকা রাস্তার উপর রাত ১০.৪৫ ঘটিকায় অবৈধ মাদকদ্রব্য ৪০০ বোতল ESkuf উদ্ধার করেছে রাজশাহী জেলার ডিবি পুলিশ। সংবাদ বিজ্ঞপ্তিতে রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশসুপার (ডিএসবি) সাবিনা ইয়াসমিন জানায়, পলাতক অভিযুক্তদ্বয়ের নাম ১। মো: রুবেল হক (২৬) ও ২। মো: কামিরুল (২৫)। মো: রুবেল হক চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার সোনা মসজিদ গ্রামের মো: আতাউর রহমানের পুত্র এবং মো: কামিরুল চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার কমলাকান্তি রাণীহাটি গ্রামের মো: সুভান আলীর পুত্র। রাজশাহী জেলার গোদাগাড়ী থানার এসআই (নিরস্ত্র) মোঃ আশাফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ গত ১০ আগস্ট রাত ৯:১০ ঘটিকায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানা ও তার সন্নিহিত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী...
Developed by BDITHOST