স্টাফ রিপোর্টার : রোববার (১৯ এপ্রিল) রাজশাহী জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ সভা এবং অপরাধ পর্যালোচনা সভা যথাক্রমে সকাল ৭:৩০, ৯:৩০ এবং ১১:০০ টায় অনুষ্ঠিত হয়। সভাসমূহের সভাপতিত্ব করেন রাজশাহী জেলার পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান। মাস্টার প্যারেড, কল্যাণ সভায় রাজশাহী জেলার পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান পুলিশের কল্যাণ ও শৃঙ্খলার উপর গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। একই সাথে পুলিশ সুপার পুলিশ সদস্যদের আবেদন ও অনুরোধ শোনেন এবং সেগুলো সমাধানের জন্য নির্দেশ দেন। অপরাধ পর্যালোচনা সভায় সাধারণ জনগণকে তাদের প্রত্যাশিত পরিসেবা অবিলম্বে পাওয়ার বিষয়টি নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়।পুলিশিং কার্যক্রমের মাধ্যমে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনবান্ধব পুলিশিং নিশ্চিত করার জন্য নির্দেশ দেওয়া হয়।এলাকায় চুরি, ডাকাতি এবং অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণে রাখার ব্যাপারেও নির্দেশনা দেওয়া হয়। এছাড়াও গ্রেফতারি পরোয়ানা কার্যকর করা...
Developed by BDITHOST