স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের রাজশাহী শাখার দ্বি-বার্ষিক নির্বাচন আগামী ২৭ জুন শনিবার অনুষ্ঠিত হবে। এদিন সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোটাররা শান্তিপূর্ন ভোট প্রদানের মাধ্যমে তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করবেন। বৃহস্পতিবার দিনব্যাপী নির্ধারিত সময়ে প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহের পর যথাযথভাবে তা জমা দেন। একই সাথে রাত ১০টার মধ্য প্রার্থীতা প্রত্যাহারের সময় বেঁধে দেয় নির্বাচন কমিশন। জানা গেছে, বিভিন্ন পদে মোট ১০টি মনোনয়নপত্র উত্তোলন ও জমা দেয়া হয়েছে। এর মধ্যে সভাপতি পদে সামাদ খান, সহ-সভাপতি পদে শাহিন খান ও কাবিল হোসেন, সাধারণ সম্পাদক পদে আসাদুজ্জামান আসাদ ও শহিদুল ইসলাম দুখু, যুগ্ম সাধারণ সম্পাদক পদে আজম খান ও সোহাগ আলী, অর্থ সম্পাদক পদে মিলন শেখ, সাংগঠনিক ও প্রচার সম্পাদক পদে সোহরাব হোসেন এবং নির্বাহী সম্পাদক পদে রাশেদুর রহমান রাসেল মনোনয়নপত্র জমা...
Developed by BDITHOST