স্টাফ রিপোর্টার : বাংলাদেশ ফটো জার্নালিস্ট এ্যাসোসিয়েশন রাজশাহী জেলা শাখার ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১১টায় কাদিরগঞ্জস্থ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। অনুষ্ঠানে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে কাটেন এবং প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন রাসিক মেয়র। অনুষ্ঠানের শুরুতে রাসিক মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানান ফটো জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ। বাংলাদেশ ফটো জার্নালিস্ট এ্যাসোসিয়েশন রাজশাহী জেলা শাখার সভাপতি আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটির সদস্য ও কেন্দ্রীয় যুব মহিলা লীগের সদস্য ডা. আনিকা ফারিহা জামান অর্ণা, রাজশাহী চেম্বার অব কমার্সের সভাপতি মাসুদুর রহমান রিংকু, রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি ও দৈনিক সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলী, সহ...
Developed by BDITHOST