স্টাফ রিপোর্টার : রাজশাহীতে চলমান উন্নয়ন প্রকল্পসমূহের যথাযথ বাস্তবায়ন, নিবিড় তদারকি এবং স্বচ্ছতা নিশ্চিত করতে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেছে। আজ বুধবার (২৪ জুন) সকালে বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদের সভাপতিত্বে জুম প্ল্যাটফর্মে অনুষ্ঠিত বিভাগীয় উন্নয়ন সমন্বয় কমিটির সভায় এসব নির্দেশনা তুলে ধরা হয়। সরকারি অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে প্রকল্প ব্যবস্থাপনায় কোনো ধরনের শিথিলতা গ্রহণযোগ্য হবে না উল্লেখ করে সভায় আইএমইডির প্রতিনিধি জানান, জাতীয় অর্থনৈতিক পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী সকল প্রকল্পের তথ্য বাধ্যতামূলকভাবে ইলেকট্রনিক প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমে (ই-পিএমআইএস) অন্তর্ভুক্ত করতে হবে। প্রধানমন্ত্রী একটি বিশেষ ড্যাশবোর্ডের মাধ্যমে প্রকল্পগুলোর অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণ করবেন। তিনি আরও জানান, কোনো মন্ত্রণালয়ের চলমান প্রকল্পগুলোর বাস্তবায়ন অগ্রগতি সন্তোষজনক না হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নতুন প্রকল্প অনুমোদনের ক্ষেত্রে...
Developed by BDITHOST