স্টাফ রিপোর্টার : রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম. বজলুর রশীদের সঙ্গে রাজশাহী এডিটরস ফোরামের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের মিনি কনফারেন্স রুমে আয়োজিত এই সভায় রাজশাহীর গণমাধ্যম অঙ্গনের নানা বিষয় নিয়ে বিস্তৃত আলোচনা হয়। সভায় এডিটরস ফোরামের সভাপতি ও সোনালী সংবাদ পত্রিকার সম্পাদক মো. লিয়াকত আলী, সহ-সভাপতি ও আমাদের রাজশাহী পত্রিকার সম্পাদক আফজাল হোসেন, সাধারণ সম্পাদক ও রাজশাহীর সংবাদ পত্রিকার সম্পাদক আহসান হাবীব অপু, কোষাধ্যক্ষ ও সানশাইন পত্রিকার সম্পাদক সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক ও গণধ্বনি প্রতিদিনের সম্পাদক ইয়াকুব সিকদার, নির্বাহী সদস্য ও সোনার দেশ পত্রিকার সম্পাদক আকবারুল হাসান মিল্লাত ও নতুন প্রভাত পত্রিকার সম্পাদক সোহেল মাহবুব উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় বিভাগীয় কমিশনার ড. বজলুর রশীদ রাজশাহীর উন্নয়ন, জনসেবামূলক কার্যক্রম, প্রশাসনের চলমান সংস্কার ও ভবিষ্যৎ...
Developed by BDITHOST