তথ্যবিবরণী : রাজশাহী বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের ২০তম সভা সোমবার (২০ এপ্রিল) দুপুরে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। বিভাগীয় কমিশনারের পক্ষে অতিরিক্ত বিভাগীয় কমিশনার ড. চিত্রলেখা নাজনীন এ সভায় সভাপতিত্ব করেন। সভায় বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের সদস্যবৃন্দ শিশুশ্রম বন্ধে ও শিশুদের কল্যাণে নিজ নিজ দপ্তরের কার্যক্রম তুলে ধরেন। বক্তাগণ শিশুশ্রমে জড়িত শিশুদের চিহ্নিত করে তাদের শিশুশ্রম মুক্তকরণে উপযুক্ত ও টেকসই পুনর্বাসনের ওপর গুরুত্বারোপ করেন। এসময় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের বগুড়া কার্যালয়ের পক্ষ থেকে সভাকে জানানো হয়, চলতি বছর উক্ত দপ্তরের ৮০ জন শিশুর শিশুশ্রম নিরসনের লক্ষ্যমাত্রার বিপরীতে ৬০ জন শিশুকে শিশুশ্রম মুক্ত করা হয়েছে। অন্যদিকে একই দপ্তরের পাবনা অফিস জানিয়েছে, তারা ৭০ জনের লক্ষ্যমাত্রার বিপরীতে ৬০ জন শিশুকে শিশুশ্রম মুক্ত করেছে। এ দপ্তরের পক্ষ থেকে শিশুশ্রম বিষয়ক...
Developed by BDITHOST