স্টাফ রিপোর্টার : রাজশাহী বিভাগে ইন্টারনেট সেবার মানোন্নয়ন ও দ্রুতগতির সংযোগ নিশ্চিত করতে ‘আইএসপিএবি-নিক্স আঞ্চলিক পপ’ উদ্বোধন করা হয়েছে। ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) এর উদ্যোগে স্থাপিত এই আঞ্চলিক পপ চালুর মাধ্যমে রাজশাহী অঞ্চলে ইন্টারনেট সেবায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। শুক্রবার নগরীর গ্র্যান্ড রিভারভিউ হোটেলের কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু এমপি। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন। আইএসপিএবি রাজশাহী শাখার সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শফিউল আজম পারভেজ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টারের সহ-সভাপতি মোহাম্মদ কাওছার উদ্দীন। এ সময় উপস্থিত ছিলেন আইএসপিএবি’র সভাপতি মোহাম্মদ আমিনুল হাকিম, সাধারণ...
Developed by BDITHOST