স্টাফ রিপোর্টার : রাজশাহী শিক্ষা বোর্ডে এবার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পরীক্ষার্থী বেড়েছে। এক বছরের ব্যাবধানে এই শিক্ষাবোর্ডে ৭ হাজার ৫৭৮ জন পরীক্ষার্থী বাড়ার তথ্য শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে। জানা গেছে- এ বছর শিক্ষাবোর্ডে মোট পরীর্ক্ষার্থী সংখ্যা ১ লাখ ৪০ হাজার ৮৩০ জন। এদের মধ্যে ছাত্র ৭৩ হাজার ৫৭ জন এবং ছাত্রী ৬৭ হাজার ৭৭৩ জন। এছাড়া ২০২৫ সালে ১ লাখ ৩৩ হাজার ২৫২ জন পরীক্ষায় অংশ নিয়েছিল। এ বছর রাজশাহী শিক্ষাবোর্ডের আওতাধীন ৮টি জেলায় ২০৮টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। সুষ্ঠু, সুন্দর ও সুশৃঙ্খলভাবে পরীক্ষা গ্রহণের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে শিক্ষাবোর্ড। রাজশাহী শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. শামীম আরা চৌধুরী সকল পরীক্ষার্থীর মঙ্গল ও সাফল্য কামনা করেন। সেই সাথে অভিভাবক ও শিক্ষকবৃন্দ যে পরিশ্রম দিয়ে শিক্ষার্থীদের উচ্চ মাধ্যমিক...
Developed by BDITHOST