স্টাফ রিপোর্টার: রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা রোববার সকাল ১০টা থেকে শুরু হয়। তবে কোথাও থেকে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এবার এইচএসসি পরীক্ষায় রাজশাহী শিক্ষা বোর্ডে ১ লাখ ৩৮ হাজার ১৫৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছেন। তবে গত বছরের তুলনায় এ বছর ১ হাজার ৯৫৮ জন পরীক্ষার্থী কম। এর আগে ২০২৩ সালে রাজশাহী বোর্ডে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল ১ লাখ ৪০ হাজার ১১৫ জন। আর ২০২২ সালে পরীক্ষার্থী ছিল ১ লাখ ২৯ হাজার ৪২৩ জন। রোববার (৩০ জুন) প্রথম দিন বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষা শেষ হবে দুপুর ১টায়। শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, রাজশাহী শিক্ষাবোর্ডে অংশ নেওয়া শিক্ষার্থীর মধ্যে ৭২ হাজার ২৪৬ জন ছাত্র ও ৬৫ হাজার ৯১১...
Developed by BDITHOST