সংবাদ বিজ্ঞপ্তি : মঙ্গলবার ১ বৈশাখ ১৪৩৩/১৪ এপ্রিল বাঙালি জাতির গৌরব ও অহংকার বাংলা নববর্ষ ১৪৩৩ উদ্যাপন উপলক্ষে সকাল ৮.০০ টায় শিক্ষা বোর্ড চত্বর হতে আনন্দ শোভাযাত্রার মাধ্যমে বৈশাখী অনুষ্ঠানের সূচনা হয় এবং সকাল ৯.৪৫ মিনিটে রাজশাহী শিক্ষা বোর্ডের কর্মকর্তা ও কর্মচারীদের ‘এসো হে বৈশাখ’ গান পরিবেশনের মাধ্যমে আড়ম্বরপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন রাজশাহী শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর ড. শামীম আরা চৌধুরী। তিনি বলেন, ‘‘বাংলা নববর্ষ বাঙালি সংস্কৃতির গর্ব এবং একটি ঐতিহাসিক তাৎপর্যময় অধ্যায়। এটি একটি সার্বজনীন উৎসব তাই বাঙালি ঐতিহ্য ও সংস্কৃতি ধরে রাখার জন্য পয়লা বৈশাখ পালন অত্যন্ত জরুরি।” এরপর রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আ. ন. ম. মোফাখখারুল ইসলাম সকল কর্মকর্তা ও কর্মচারীদের নববর্ষের শুভেচ্ছা জানান এবং বাংলা নববর্ষের ঐতিহাসিক তাৎপর্য তুলে...
Developed by BDITHOST