সংবাদ বিজ্ঞপ্তি : যথাযথ মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহীতে পালন করা হয় ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪’। এ উপলক্ষ্যে ১৭-৩১ মার্চ (২৫ মার্চ বাদে) পর্যন্ত শিক্ষা বোর্ড ভবন আলোক সজ্জায় সজ্জিত করা হয়। আজ (২৬ মার্চ ) সূর্যোদয়ের সাথে সাথে স্বাধীনতার বীর শহিদের প্রতি সম্মান ও শ্রদ্ধা জ্ঞাপন করে রাজশাহী শিক্ষা বোর্ড চত্বরে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৯ টায় চেয়ারম্যান রাজশাহী শিক্ষা বোর্ডের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে নিয়ে নিউ গভ. ডিগ্রী কলেজ, রাজশাহীতে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ এবং সকাল ০৯.১৫ টায় রাজশাহী শিক্ষা বোর্ড চত্বরে মুজিব শতবর্ষ স্মারক ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন। ভাষা আন্দোলন, স্বাধিকার, স্বাধীনতা ও মহান মুক্তিযুদ্ধে ও ১৫ আগস্টের সকল শহিদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। সকাল...
Developed by BDITHOST