স্টাফ রিপোর্টার : বেসামরিক হিসাব পদ্ধতির ৪৭ নং অনুচ্ছেদের বিধি অনুযায়ী ১০ জুন ২০২৬ বুধবার অপরাহ্নে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহী’র চেয়ারম্যান পদে প্রফেসর ড. শামীম আরা চৌধুরী দায়িত্ব গ্রহণ করেন। এর পূর্বে তিনি রাজশাহী শিক্ষা বোর্ডের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের সময় রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ইফফাত জেরীন, কলেজ পরিদর্শক প্রফেসর মো. মাহবুব হাসান, বিদ্যালয় পরিদর্শক মো. শামীম হাসান, উপ-পরিচালক (হিসাব ও নিরীক্ষা) মো. ইব্রাহিম হোসেন, উপ-সচিব(প্রশাসন) মো. ওয়ালিদ হোসেন, রাজশাহী শিক্ষা বোর্ড কল্যাণ সমিতিরি সভাপতি মোহা. দুরুল হোদা ও সাধারণ সম্পাদক মো. গোলাম নবী এবং কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. আজাদ আলী ও সাধারণ সম্পাদক মো. মাহাবুব আলীসহ রাজশাহী শিক্ষা বোর্ডের সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁরা নবনিযুক্ত চেয়ারম্যানকে...
Developed by BDITHOST