স্টাফ রিপোর্টার : আজ মঙ্গলবার (২১ এপ্রিল) দেশজুড়ে শুরু হতে যাচ্ছে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। এবারে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিচ্ছে। রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে চলতি বছরের এসএসসি পরীক্ষায় ২৭৪ কেন্দ্রে ২৭০৯টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ১ লাখ ৭৭ হাজার ৭০৯ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে। সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, ২০২৬ সালে অত্র শিক্ষা বোর্ডে ২৭৪ কেন্দ্রে ৮ জেলার ২৭০৯টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ১ লাখ ৭৭ হাজার ৭০৯ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে। এর মধ্যে ছাত্র ৯৩ হাজার ১৭৪ জন এবং ছাত্রী ৮৫ হাজার ৫৩৫ জন। নিয়মিত পরীক্ষার্থী ১ লাখ ৪৬ হাজার ৫৪২ জন। অনিয়মিত পরীক্ষার্থী ৩১ হাজার ১৯ জন এবং বিভাগ উন্নয়ন...
Developed by BDITHOST