স্টাফ রিপোর্টার : এবারে অনুষ্ঠিতব্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় রাজশাহী শিক্ষা বোর্ড থেকে অংশ নিবে ১ লাখ ৭৭ হাজার ৭০৯ জন শিক্ষার্থী। গতবারের চেয়ে এবারে পরীক্ষার্থী কমেছে ২ হাজার ৬১১ জন। শতকরা হিসাবে এই কমার হার প্রায় ১ দশমিক ৪৫ শতাংশ। পরীক্ষার্থীর সংখ্যা গেল ছয় বছরে উল্লেখযোগ্য হারে কমেছে। ২০২০ সালে এই বোর্ডে পরীক্ষার্থী ছিল ২ লাখের বেশি। ২০২৬ সালে কমে দাঁড়িয়েছে ১ লাখ ৭৭ হাজার ৭০৯ জনে। সেই তুলনায় ২০২৬ সালে পরীক্ষার্থী কমে ১১ দশমিক ২৩ শতাংশে নেমে এসেছে। সেই হিসেবে শিক্ষার্থী কমেছে ২২ হাজার ৪৭৬ জন। অর্থাৎ প্রতি বছর গড়ে প্রায় ৩ হাজার ৭৪৬ জন পরীক্ষার্থী কমেছে। শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, এই ধারাবাহিক কমার পেছনে কয়েকটি কারণ থাকতে পারে। এরমধ্যে রয়েছে—জনসংখ্যার পরিবর্তন, শিক্ষার্থী ঝরে পড়া, কারিগরি ও মাদ্রাসা...
Developed by BDITHOST