স্টাফ রিপোর্টার : বাংলা নববর্ষ বরণ ১৪৩৩ ও রাজশাহী শিল্পী কল্যাণ সংস্থার অভিষেক অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় নগরীর লালনশাহ মুক্তমঞ্চে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান রিটন। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনকে ফুলেল শুভেচ্ছা জানান রাজশাহী শিল্পী কল্যাণ সংস্থার নেতৃবৃন্দ। এরপর অভিষেক উপলক্ষে রাজশাহী শিল্পী কল্যাণ সংস্থার সভাপতি সেলিম রেজা ও সাধারণ সম্পাদক রেজওয়ানুল হুদা খান রুবেলসহ ৫১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানান রাসিক প্রশাসক। অনুষ্ঠানে রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন বাংলাদেশ বির্নিমাণে কাজ করে চলেছেন। প্রধানমন্ত্রী আমাকে রাজশাহী মহানগরবাসীর সেবা করার...
Developed by BDITHOST