স্টাফ রিপোর্টার : শিশুদের গাছের প্রতি ভালোবাসা ও বৃক্ষায়ণে উৎসাহিত করার লক্ষ্যে রাজশাহী সিটি কর্পোরেশনের সহযোগিতায় বাংলাদেশ শিশু একাডেমি, রাজশাহীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে শিশু একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন রাসিক রাসিক। পরে তিনি শিশু একাডেমি প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, শিশুরা একটি দেশের ভবিষ্যৎ সম্পদ। তাদের সুস্থ শারীরিক, মানসিক, বুদ্ধিবৃত্তিক ও নৈতিক বিকাশ নিশ্চিত করা পরিবার, সমাজ এবং রাষ্ট্রের দায়িত্ব। শিশু একাডেমি সেই লক্ষ্যে কাজ করছে। আজকের আয়োজনের জন্য তাদের ধন্যবাদ জানাচ্ছি। একই সঙ্গে রাজশাহীর শিশু একাডেমির উন্নয়নে সহযোগিতা অব্যাহত...
Developed by BDITHOST