স্টাফ রিপোর্টার : রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে) নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন। বৃহস্পতিবার (৭ মে) বিকেলে নগর ভবনের মিনি কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় রাসিক প্রশাসক রাজশাহীর উন্নয়নে আরইউজে’র সহযোগিতা কামনা করেন। আরইউজে’র নেতৃবৃন্দ রাজশাহীর সার্বিক উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন। মতবিনিময় সভায় আরইউজে’র নেতৃবৃন্দ নগরীর উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিল্পায়ন,ফুটপাত দখলমুক্তকরণ, ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা নিশ্চিতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতামত তুলে ধরেন। এ সময় রাসিক প্রশাসক নেতৃবৃন্দের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং পর্যায়ক্রমে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন। রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আস্থা ও বিশ্বাসের সাথে আমাকে দায়িত্ব প্রদান করেছেন। আমি সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যেতে চাই। নগরীর...
Developed by BDITHOST