স্টাফ রিপোর্টার : বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে একজন আসামীসহ নিষিদ্ধ ভারতীয় MONOGOLE সিরাপ আটক করে। রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) বিজ্ঞপ্তিতে জানায়, ৬ ডিসেম্বর আনুমানিক ১ঃ ৫০ টায় রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ চরমাজারদিয়া বিওপি’র আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, রাজশাহী জেলার দামকুড়া থানাধীন পূর্বপাড়া আমবাগান নামক স্থানে ভারতীয় মালামাল চোরাচালান হবে। উক্ত তথ্যের ভিত্তিতে চরমাজারদিয়া বিওপি’র আভিযানিক দল তাৎক্ষনিক অভিযান পরিচালনার উদ্দেশ্যে ঘটনা স্থলে পৌছলে একজন চোরাকারবারী বিজিবি’র আভিযানিক দলকে দেখতে পেয়ে তার মাথায় থাকা একটি ঘাসের বস্তা ফেলে দৌড়ে পালানোর চেষ্টা করে। বিজিবি’র আভিযানিক দল চোরাকারবারী মোঃ মোরশালিন শেখ (২৪), পিতা-মোঃ মাইন উদ্দিন শেখ, গ্রাম-চরমাজারদিয়া (পূর্বপাড়া), পোষ্ট-হরিপুর, থানা-দামকুড়া, জেলা-রাজশাহী’কে ধাওয়া করে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে বিজিবি কর্তৃক আসামীর ফেলে দেওয়া প্লাস্টিকের বস্তা থেকে নিষিদ্ধ...
Developed by BDITHOST