স্টাফ রিপোর্টার : রাজশাহী সীমান্তে চোরাচালান বিরোধী অভিযানে নিষিদ্ধ ব্রনকফ-সি সিরাপ জব্দ করেছে বিজিবি। সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, শুক্রবার (১৯ ডিসেম্বর) আনুমানিক রাত ১২: ৪০ মিনিটে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ চরমাজারদিয়া বিওপি’র আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে হাজির বাতান নামক এলাকায় কাঁচা রাস্তার পাশে ছদ্মবেশে অবস্থান করে। দীর্ঘ সময় ছদ্মবেশ অবস্থায় থাকার পর দেখতে পায় যে, একজন চোরাকারবারী রাতের অন্ধকারে মোটর সাইকেল নিয়ে তাদের দিকে আসছে। চোরকারবারী বিজিবি’র আভিযানিক দলের কাছাকাছি আসার পর বিজিবি‘র উপস্থিতি টের পেয়ে তার নিকট থাকা একটি ব্যাগ রাস্তার পার্শ্বে ছুড়ে ফেলে মোটর সাইকেলের দিক পরিবর্তন করে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি’র আভিযানিক দল উক্ত ব্যাগ তল্লাশী করে ভারতীয় ২৫ বোতল ব্রনকফ-সি সিরাপ (মালিকবিহীন) জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত ব্রনকফ-সি সিরাপ দামকুড়া থানায় জমা...
Developed by BDITHOST