নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বুধবার। সকাল ১১:৩৪। ৪ মার্চ, ২০২৬।

রাজশাহী সীমান্তে নিষিদ্ধ ভারতীয় সিরাপ জব্দ

জানুয়ারি ৩, ২০২৬ ৫:৪৭
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী সীমান্তে চোরাচালান বিরোধী অভিযানে নিষিদ্ধ ভারতীয় Codeine সিরাপ জব্দ করেছে বিজিবি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, শুক্রবার (২ জানুয়ারি) আনুমানিক রাত ১১ টায় রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ ইউসুফপুর বিওপি’র আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে আম বাগানের ভিতর তল্লাশী কার্যক্রম পরিচালনা করে। তল্লাশীর এক পর্যায়ে দেখতে পায় যে, একটি আম গাছের গোড়ায় শপিং ব্যাগ পরিত্যক্ত অবস্থায় রয়েছে। বিজিবি’র আভিযানিক দল কর্তৃক উক্ত ব্যাগটি খুললে তার মধ্য হতে ৩০ বোতল ভারতীয় Codeine সিরাপ (মালিকবিহীন) জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত Codeine সিরাপ চারঘাট থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

আরও পড়ুনঃ  ঈদে রেলে যুক্ত হচ্ছে ১১২ কোচ, সৈয়দপুরে চলছে মেরামত

এ বিষয়ে জড়িত সংশ্লিষ্ট চোরাকারবারীদের শনাক্তকরণ এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।