স্টাফ রিপোর্টার : রাজশাহী সীমান্তে চোরাচালান বিরোধী অভিযানে নিষিদ্ধ ভারতীয় ব্রনকফ-সি সিরাপ জব্দ করেছে বিজিবি। সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, বুধবার (১৪ জানুয়ারি) আনুমানিক ৪: ৩০ মিনিটে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর মাজারদিয়া বিওপি’র বিশেষ আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে ঝোপ ঝাড়ের ভিতর তল্লাশী কার্যক্রম পরিচালনা করে এবং তল্লাশীর এক পর্যায়ে ঝোপ ঝাড়ের মধ্যে একটি ব্যাগ পরিত্যক্ত অবস্থায় দেখতে পায়। বিজিবি’র আভিযানিক দল কর্তৃক উক্ত ব্যাগের ভিতর থেকে ভারতীয় ব্রনকফ-সি সিরাপ-৩০ বোতল (মালিকবিহীন) জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত সিরাপ রাজপাড়া থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।
Developed by BDITHOST