স্টাফ রিপোর্টার : বিজিবি কর্তৃক মাদক বিরোধী অভিযানে রাজশাহী সীমান্তে বিপুল পরিমান ভারতীয় (সাইট্রেট ট্যাবলেট) যৌন উত্তেজক ট্যাবলেট জব্দ করে। রাাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) দেয়া সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১ ডিসেম্বর আনুমানিক রাত্রি সাড়ে দশটায় রাাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ সাহেবনগর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি’র একটি আভিযানিক দল রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন কানাপাড়া নামক স্থানে প্লাস্টিকের ব্যাগ হতে মালিকবিহীন অবস্থায় ভারতীয় (সাইট্রেট ট্যাবলেট) যৌন উত্তেজক ট্যাবলেট ৭৯২ পিস জব্দ করে। জব্দকৃত ভারতীয় সাইট্রেট ট্যাবলেট রাজশাহী শুল্ক অফিসে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।
Developed by BDITHOST