নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শনিবার। বিকাল ৩:০৬। ১৪ ফেব্রুয়ারি, ২০২৬।

রাজশাহী সীমান্তে ভারতীয় সিরাপ জব্দ

ফেব্রুয়ারি ১৩, ২০২৬ ৮:৫০
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় ESKUF সিরাপ জব্দ করে। রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

আরও পড়ুনঃ  রাজশাহী-১ গোদাগাড়ী-তানোর আসনে জামানত হারালেন ৩ প্রার্থী

বিজিবি জানান, শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) আনুমানিক ২ টার সময় রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ আলাইপুর বিওপি’র বিশেষ আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে মেহগনি বাগানের ভিতর তল্লাশী করে একটি শপিং ব্যাগ দেখতে পায়।

আরও পড়ুনঃ  নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যদের গেজেট প্রকাশ

পরবর্তীতে বিজিবি’র আভিযানিক দল কর্তৃক উক্ত শপিং ব্যাগটি খুললে তার মধ্য হতে ১৪৫ বোতল ভারতীয় ESKUF সিরাপ (মালিকবিহীন) জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত সিরাপ বাঘা থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

আরও পড়ুনঃ  নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

 

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।