সংবাদ বিজ্ঞপ্তি : রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবি। বুধবার (০৩ জুন) রাত আনুমানিক ২৩:২০ ঘটিকায় সাহেবনগর বিওপি’র নিয়মিত টহল দল টহল পরিচালনার সময় গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, গোদাগাড়ী থানাধীন খানাপাড়া নামক এলাকা দিয়ে মাদক দ্রব্যের একটি চালান বাংলাদেশে প্রবেশ করবে। উক্ত তথ্যের ভিত্তিতে টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পাট ক্ষেতের ভিতরে ওৎ পেতে থাকে। দীর্ঘসময় ওৎ পেতে থাকার এক পর্যায়ে টহল দল দেখতে পায় যে, একজন মাদক কারবারী মাথায় একটি বস্তা নিয়ে আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে বাংলাদেশের ভিতর প্রবেশ করছে। তৎক্ষণাৎ তাকে ধরার জন্য ধাওয়া করলে তার নিকট থাকা বস্তা ফেলে ভারতের অভ্যান্তরে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি’র টহল দল কর্তৃক বস্তাটি খুললে তার মধ্য হতে ১৬ বোতল ভারতীয় অফিসার চয়েজ মদ (মালিকবিহীন) জব্দ...
Developed by BDITHOST