স্টাফ রিপোর্টার : রাজশাহী’র সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় মদ জব্দ। সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, গত (২৬ ডিসেম্বর) আনুমানিক ৯: ৪০ মিনিটে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ সাহেবনগর বিওপি’র আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে দেখতে পায় যে, একজন মাদক ব্যবসায়ী ভারতের সীমানা অতিক্রম করে বাংলাদেশের দিকে আসছে। মাদক ব্যবসায়ী বিজিবি’র আভিযানিক দলের কাছাকাছি আসার পর বিজিবি কর্তৃক ধরার জন্য ধাওয়া করলে তার কাছে থাকা একটি প্লাষ্টিকের ব্যাগ ফেলে রেখে রাতের অন্ধকারে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি আভিযানিক দল কর্তৃক উক্ত ব্যগটি হতে ২৯ বোতল ভারতীয় মদ (মালিকবিহীন) জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মাদকদ্রব্য গোদাগাড়ী থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন। রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) মাদকমুক্ত দেশ গঠনে অঙ্গীকারবদ্ধ ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে দায়িত্ব পালন করে যাচ্ছে। এ বিষয়ে...
Developed by BDITHOST