স্টাফ রিপোর্টার : রাজশাহী’র সীমান্তে মাদক বিরোধী অভিযানে ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি। সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, বুধবার (৭ জানুয়ারি) রাত আনুমানিক ২২:১০ মিনিটে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর তালাইমারী বিওপি’র আভিযানিক দল নিজস্ব গোয়েন্দা সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, মতিহার থানাধীন জাহাজঘাট বালুরচর নামক স্থান দিয়ে কিছু মাদক ব্যবসায়ী মাদক পাচার করবে। উক্ত সংবাদের ভিত্তিতে বিজিবি’র আভিযানিক দল মাদক বিরোধী অভিযান পরিচালনার উদ্দেশ্যে জাহাজঘাট বালুরচরের নিকটস্থ আম বাগনে ছদ্মবেশে থাকে। ছদ্মবেশ থাকার এক পর্যায়ে, নদীর ঘটে কিছু লোকজনের আনাগোনা শুনতে পায়। উক্ত আনাগোনার বিষয়ে জানার জন্য বিজিবি’র আভিযানিক দল সুকৌশলে অগ্রসর হলে মাদকব্যবসায়ীরা বিজিবি’র উপস্থিতি টের পেয়ে তাদের নিকট থাকা একটি বস্তা ফেলে রাতের অন্ধকারে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি’র আভিযানিক দলটি উক্ত বস্তা হতে ভারতীয় মদ ২৩ বোতল (মালিকবিহীন)...
Developed by BDITHOST