নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শনিবার। রাত ৪:৩০। ২ মে, ২০২৬।

রাজশাহী সীমান্তে মাদকদ্রব্যসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

ফেব্রুয়ারি ১৫, ২০২৬ ৬:৫২
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহীর কাটাখালী সীমান্তে বিজিবি’র সফল অভিযানে ৩ জন মাদক ব্যবসায়ীসহ মাদকদ্রব্য আটক করে।

এ বিষয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, শনিবার (১৪ ফেব্রুয়ারি) আনুমানিক ১১:৪৫ ঘটিকায় রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ খিদিরপুর বিওপি’র আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে দেখতে পায় যে, কতিপয় মাদক ব্যবসায়ী নদী পথে আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে ইঞ্জিন চালিত নৌকা যোগে খয়ের বাগানের দিকে আসছে। মাদক ব্যবসায়ীরা খয়ের বাগানের কাছাকাছি আসার পর বিজিবি’র আভিযানিক দল কর্তৃক ঘটনাস্থলেই ২ জন আসামীকে আটক করে।

আরও পড়ুনঃ  মহান মে দিবস আজ

আটককৃতরা হলেন, (১) মোঃ হৃদয় হোসেন (২৩), পিতা-মোঃ বাদশা মিয়া, গ্রাম-চর মুক্তারপুর, পোস্ট-মুক্তারপুর, থানা-চারঘাট, জেলা-রাজশাহী এবং (২) মোঃ রাহুল মিয়া (১৯), পিতা-মোঃ মতিউর ইসলাম, গ্রাম-টাংগন, পোস্ট-চৌমুহনী, থানা-চারঘাট, জেলা-রাজশাহী’কে ১৯০ বোতল ভারতীয় Escuf সিরাপ, ১টি ইঞ্জিন চালিত নৌকা, ২টি এনড্রয়েড মোবাইল এবং ১টি হাসুয়াসহ গ্রেফতার করতে সক্ষম হয়।

আরও পড়ুনঃ  রাজশাহী চেম্বারের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত

পরবর্তীতে ভারতীয় বিএসএফ এর সহযোগীতায় উক্ত ঘটনার সাথে জড়িত আরো ১ জন আসামী মোঃ সজল মিয়া (৩৫), পিতা-মোঃ মঞ্জুর হোসেন, গ্রাম-টাংগন, পোষ্ট-চৌমুহনী, থানা-চারঘাট, জেলা-রাজশাহী’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

আরও পড়ুনঃ  রাজশাহীতে জমকালো আয়োজনে দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

উল্লেখ্য যে, উক্ত মাদক পাচারের মূল হোতা ও এজাহার নামীয় পলাতক আসামী মোঃ মিলন ফাহতা (৩৫), পিতা-মৃত ছুলেমান আলী, গ্রাম-চকমুক্তারপুর, পোষ্ট-মুক্তারপুর, থানা-চারঘাট, জেলা-রাজশাহী ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় গ্রেফতার করা যায়নি। তাকে গ্রেফতারের জন্য সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারী ও টহল তৎপরতা বৃদ্ধি করা হয়েছে।

আটককৃত ৩ জন আসামীসহ জব্দকৃত মালামাল কাটাখালী থানায় হস্তান্তর করা হয়েছে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।