নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বুধবার। রাত ১০:৩৫। ১১ মার্চ, ২০২৬।

রাজশাহী সীমান্তে মাদক বিরোধী অভিযানে ইয়াবা জব্দ

ডিসেম্বর ৩০, ২০২৫ ৬:৫১
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী সীমান্তে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ইয়াবা জব্দ করেছে বিজিবি।

মহাপরিচালক মহোদয় এর নির্দেশনা অনুযায়ী মাদকের বিরুদ্ধে ‘‘জিরো টলারেন্স’’ নীতির প্রেক্ষিতে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) সদস্যরা নিজ কর্তব্যে অটুট থেকে দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ মাদক বিরোধী অভিযান পরিচালনা করছে।

আরও পড়ুনঃ  বাগমারায় শিশুকে বলাৎকারের চেষ্টা, গণপিটুনির পর পুলিশে সোপর্দ

সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, ৩০ ডিসেম্বর আনুমানিক ভোর ৪:৩০ মিনিটে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ মীরগঞ্জ বিওপি’র সদস্যগণ গোপন সংবাদের ভিত্তিতে একটি আম গাছের গোড়ার মাটি থেকে বাহির হওয়া শিকড়ের মধ্যে একটি নতুন পলিথিন দেখতে পায়।

আরও পড়ুনঃ  তাহেরপুরের ইফতার মাহফিল ও সাংসদ চাঁদকে সংবর্ধনা

বিষয়টি বিজিবি’র আভিযানিক দলের নিকট সন্দেহ জনক মনে হলে তারা পলিথিনটির ভিতরে সিগারেটের প্যাকেট দেখতে পায়। উক্ত সিগারেটের প্যাকেট খুললে তার মধ্য হতে ৩০০ পিস ভারতীয় ইয়াবা (মালিকবিহীন) জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মাদকদ্রব্য বাঘা থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

আরও পড়ুনঃ  হাদি-হত্যা : ভারতে ফয়সাল গ্রেফতার,ফেরত আনার প্রক্রিয়া শুরু

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।