নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বুধবার। রাত ১০:৩৪। ১১ মার্চ, ২০২৬।

রাজশাহী সীমান্তে মাদক বিরোধী অভিযানে ইয়াবা জব্দ

ডিসেম্বর ৩১, ২০২৫ ৮:৫৫
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী সীমান্তে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ইয়াবা জব্দ করেছে বিজিবি।

সংবাদ বিজ্ঞপ্তে বিজিবি জানায়, মঙ্গলবার (৩১ ডিসেম্বর) আনুমানিক ৪:৩০ মিনিটে অত্র ব্যাটালিয়নের অধীনস্থ চারঘাট বিওপি’র সদস্যগণ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কতিপয় মাদক ব্যবসায়ী চারঘাট থানাধীন শাহরিয়ার খাল নামক এলাকায় ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে গম ক্ষেতে সংরক্ষিত অবস্থায় রেখেছে।

আরও পড়ুনঃ  নেসকোর প্রধান কার্যালয় রাজশাহীতেই থাকবে : ভূমিমন্ত্রী মিনু

উক্ত সংবাদের ভিত্তিতে বিজিবি’র আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছালে আশেপাশে কোন মাদক ব্যবসায়ী বা কোন লোকজন দেখতে না পেয়ে বিজিবি’র আভিযানিক দল তথ্যের ভিত্তিতে গম ক্ষেতের ভিতর তল্লাশী কার্যক্রম পরিচালনা করে। তল্লাশীর এক পর্যায়ে দেখতে পায় যে, কিছু গমের শীষ মোড়ানো অবস্থায় রয়েছে।

আরও পড়ুনঃ  রাজশাহীতে সেমাই উৎপাদনকারী দুই প্রতিষ্ঠানকে জরিমানা

বিষয়টি বিজিবি’র আভিযানিক দলের নিকট সন্দেহ জনক মনে হলে তারা গমের মোড়ানো শিষের কাছে গেলে দেখতে পায় যে একটি পলিথিনের পোটলা। বিজিবি’র আভিযানিক দল কর্তৃক উক্ত পলিথিনের পোটলাটি খুললে তার মধ্য হতে ভারতীয় ইয়াবা ২০০ পিস (মালিকবিহীন) জব্দ করতে সক্ষম হয়।

আরও পড়ুনঃ  সৌদিতে ইরানের মিসাইল হামলায় বাংলাদেশিসহ দুজন নিহত

জব্দকৃত মাদকদ্রব্য চারঘাট থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।