নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ রবিবার। বিকাল ৪:০৩। ১ ফেব্রুয়ারি, ২০২৬।

রাজশাহী-১আসনে ঈগল প্রতীকের প্রার্থীর গণসংযোগ

জানুয়ারি ৩১, ২০২৬ ১০:৫০
Link Copied!

মুক্তার হোসেন, গোদাগাড়ী প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে আমার বাংলাদেশ পার্টি এবি পাটির প্রার্থী অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুর রহমান মুহসেনী ঈগল প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করেছে।

শনিবার (৩১ জানুয়ারি) দিনব্যাপি গোদাগাড়ী উপজেলার গোগ্রাম ইউনিয়নের কমলাপুর এলাকায় গ্রামাঞ্চলের বিভিন্ন পাড়া-মহল্লা, বাজার ও দোকানে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন। ঈগল প্রতীকে ভোট চান।

আরও পড়ুনঃ  ধানের শীষের সাথে দেশবাসীকে ‘হ্যাঁ’ ভোট দেয়ার আহ্বান জানালেন তারেক রহমান

পরে ড. আব্দুর রহমান মুহসেনী গোগ্রাম ইউনিয়নের কমলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মুল্কি ডাইং নতুন প্রজন্ম আয়োজিত ডে নাইট ক্রিকেট টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন। েেউদ্বাধনী বক্তব্য বলেন,বলেন, “দেশে বেকারত্ব চাই না। জুলুম-নির্যাতন ও অবিচারের বিরুদ্ধে লড়াই করতে হলে প্রয়োজন সৎ যোগ্য ও সাহসী নেতৃত্ব।

আরও পড়ুনঃ  জামায়াত সরকারে গেলে সকল ধর্মের মানুষ নিরাপদ থাকবে : খন্দকার আব্দুর রাকিব

তিনি আরও বলেন, জনগণের ভোটে নির্বাচিত হলে রাজশাহী-১ আসনকে একটি আদর্শ ও উন্নয়নসমৃদ্ধ জনপদে রূপান্তর করা হবে। এ লক্ষ্যে শিক্ষা ও শিক্ষা প্রতিষ্ঠান আধুনিকীকরণ, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও চিকিৎসা সুবিধা,রাস্তা-ঘাট ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন,কৃষিভিত্তিক শিল্প-কারখানা স্থাপন,কর্মসংস্থান, সৃষ্টিও বেকারত্ব হ্রাস, এবং আইনের শাসন প্রতিষ্ঠা।

আরও পড়ুনঃ  নগরীতে ভেজাল ওষুধসহ প্রস্তুতকারক গ্রেপ্তার

গণসংযোগ কর্মসূচিতে স্থানীয় নেতৃবৃন্দ, যুবসমাজ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। তারা আশা প্রকাশ করেন, সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে এলাকার দীর্ঘদিনের সমস্যার টেকসই সমাধান সম্ভব হবে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।