স্টাফ রিপোর্টার : মহানগরবাসীর নাগরিক সেবা সুনিশ্চিত করার লক্ষ্যে রাজস্ব আদায় বৃদ্ধি এবং রাজস্ব বিভাগের কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে রাজস্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। রবিবার (১৬ আগস্ট) নগর ভবনের সিটি হলরুমে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমাকে নগরবাসীর সেবা ও নগরীর উন্নয়নে দায়িত্ব দিয়েছেন। আমি আমার সেই দায়িত্ব যথাযথভাবে পালনে নিরলসভাবে কাজ যাচ্ছি। আমার একটাই লক্ষ্য মহানগরবাসীর জন্য কিছু করা। নগরীতে খেলার মাঠ তৈরি, সিনিয়র সিটিজেনদের জন্য পার্ক, মহিলাদের জন্য পার্ক ও মহিলা ক্লাব নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এছাড়া মসজিদ, মন্দির, গোরস্থান, কবরস্থান উন্নয়নে কার্যক্রম অব্যাহত রয়েছে। নাগরিক সুবিধা বৃদ্ধিতে এ্যাম্বুলেন্স সেবা ও...
Developed by BDITHOST