স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীতে রাত্রিকালীন রেলযাত্রীদের নিরাপদে বাড়ি ফেরা নিশ্চিত করতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) ও বাংলাদেশ রেলওয়ে (পশ্চিমাঞ্চল)-এর মধ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৭ জুন) দুপুরে অনুষ্ঠিত এ সভায় রাজশাহী মহানগরীতে রাতের বেলায় ট্রেন ও বাসে যাতায়াতকারী যাত্রীদের নিরাপদে নিজ নিজ গন্তব্যে পৌঁছে দেওয়ার লক্ষ্যে আরএমপি কর্তৃক গৃহীত একটি বিশেষ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। আরএমপি জানিয়েছে, রাত্রিকালীন যাত্রীদের সহায়তায় একটি সেবাকেন্দ্র চালুর পরিকল্পনা গ্রহণ করেছে আরএমপি। এ পরিকল্পনা বাস্তবায়নের জন্য রেলস্টেশনের নিকট এমন একটি স্থান প্রয়োজন, যেখানে যাত্রীরা সহজেই পৌঁছে পুলিশের সহায়তা নিতে পারবেন। এ উদ্দেশ্যে একটি কক্ষসহ উপযুক্ত স্থান বরাদ্দের জন্য রেলওয়ে কর্তৃপক্ষের সহযোগিতা চাওয়া হয়েছে। সাধারণ যাত্রীদের নিরাপদে বাড়ি গমন নিশ্চিত করতে আরএমপি কমিশনার মো. ফয়জুল কবির নিজ উদ্যোগে রোববার বাংলাদেশ রেলওয়ে (পশ্চিমাঞ্চল)-এর...
Developed by BDITHOST