রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য হয়েছেন প্রফেসর ড. মো. ফরিদুল ইসলাম। সোমবার (১৬ মার্চ) বিকেল ৪টার পর শিক্ষা মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এ ঘোষণা দেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এবিষয়ে জানতে চাইলে অধ্যাপক আখতার হোসেন মজুমদার বলেন, আমাদের কাছে এখনও প্রজ্ঞাপন আসেনি। তবে আমরা জানতে পেরেছি, নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে। দ্রুতই নতুন উপাচার্যকে সব দায়িত্ব বুঝিয়ে দিবেন সাবেক উপাচার্য। এবিষয়ে জানতে চাইলে নতুন এই উপাচার্য জানান, দায়িত্ব নেওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত আছেন। তবে অফিসিয়াল প্রজ্ঞাপন এখনও হাতে পাননি বলে জানিয়েছেন তিনি। ড. ফরিদুল ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয় জিয়া পরিষদের সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম ও ইউট্যাবের সদস্য হিসেবে আছেন। ২০২২ সালে তিনি ব্যবসা অনুষদের ডিন হিসেবে বিএনপি-জামায়াত প্যানেল থেকে নির্বাচিত হয়েছিলেন। ১৯৯৬ সালে তিনি প্রভাষক...
Developed by BDITHOST