স্টাফ রিপোর্টার : চলন্ত ট্রেনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগে পশ্চিমাঞ্চল রেলওয়ের জুনিয়র ট্রাভেলিং টিকিট এক্সামিনার (টিটিই) সুমন আলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার বিভাগীয় সহকারী বাণিজ্যিক কর্মকর্তা-২ পার্থ প্রতীম আচার্য্য এক অফিস আদেশে তাকে সাময়িক বরখাস্ত করেন। চিঠিতে বলা হয়, ঢাকা থেকে রাজশাহীগামী আন্তঃনগর পদ্মা এক্সপ্রেস ট্রেনে দায়িত্ব পালনের সময় মঙ্গলবার সুমন আলী একজন যাত্রীকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও আপলোড হয়েছে। তার এমন কর্মকাণ্ডে রাজশাহী স্টেশনে অনাকাঙ্ক্ষিত ঘটনার সৃষ্টি হয়েছে। তাই তদন্তপূর্বক তাকে মঙ্গলবার থেকে সাময়িক বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালীন তিনি বিধি মোতাবেক খোরপোষ ভাতা পাবেন। সাময়িক বরখাস্তকালীন সময়ে সুমন আলীকে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পাকশির ডিভিও দপ্তরে অবশ্যই উপস্থিত থাকতেও নির্দেশনা দেওয়া হয়েছে। ভুক্তভোগী ফুরকান উদ্দিন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের...
Developed by BDITHOST