লালপুর (নাটোর) প্রতিনিধি : ঢাকার মিরপুরে নির্মমভাবে খুন হওয়া দ্বিতীয় শ্রেণির শিশু রামিসা সহ সারাদেশে সংঘটিত সকল ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিরুদ্ধে এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নাটোরের লালপুরে র্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ মে) লালপুর কিশোরী-কিশোর ও ভূমিহীন সংগঠনের আয়োজনে উপজেলার আড়বাব ইউনিয়ন পরিষদ চত্ত্বরে এই প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন, "শিশু রামিসা সহ সারাদেশে যেভাবে একের পর এক নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার ঘটনা ঘটছে, তা অত্যন্ত উদ্বেগজনক। শুধু আইনি প্রতিবাদ নয়, এখন সময় এসেছে অপরাধীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার।" বক্তারা অবিলম্বে সকল ধর্ষক ও খুনিদের দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে দৃষ্টান্তমূলক এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। একই সাথে সমাজের সর্বস্তরের মানুষকে এই সহিংসতার...
Developed by BDITHOST