স্টাফ রিপোর্টার : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের শৌচাগারে পড়ে গিয়ে করোনা আক্রান্ত এক রোগীর মৃত্যু হয়েছে। তার নাম মনসুর রহমান (৬৫)। তিনি করোনা পজিটিভ ছিলেন। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাসিন্দা ছিলেন মনসুর। বৃহস্পতিবার সকালে তিনি মারা যান। রামেক হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. আমিনুল ইসলাম কটন জানান, মনসুর রহমান ফুসফুসের সিওপিডি রোগে আক্রান্ত ছিলেন। ফুসফুসের সমস্যা নিয়ে তিনি গত ৯ জুন হাসপাতালে ভর্তি হন। মেডিসিন ইউনিটে চিকিৎসা চলাকালে তার করোনার লক্ষণ দেখা দেয়। এরপর নমুনা পরীক্ষা করা হলে ১৬ জুন তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। পরে তাকে করোনা ইউনিটে স্থানান্তর করা হয়। বৃহস্পতিবার সকালে তিনি শৌচাগারে যান। ভেতরে ছিটকানি দেওয়া অবস্থায় তিনি পড়ে যান। এ সময় অন্য রোগীর স্বজনেরা তার পড়ে যাওয়ার শব্দ পান। কিন্তু দরজা ভেতর থেকে লাগানো থাকার...
Developed by BDITHOST