অনলাইন ডেস্ক : কিয়েভের বিমান বাহিনী গতকাল সোমবার জানিয়েছে, রাশিয়া রাতভর ইউক্রেনে রেকর্ড ৪৭৯টি ড্রোন নিক্ষেপ করেছে। মস্কো যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান করার পর এটি সর্বশেষ বিশাল আক্রমণ। এই হামলায় বেশ কয়েকটি ইউক্রেনীয় অঞ্চলে ক্ষতি হয়েছে। তবে কোনো মানুষ নিহত বা ব্যাপক হতাহতের খবর পাওয়া যায়নি। কিয়েভ থেকে এএফপি এ খবর জানায়। ইউক্রেনীয় বিমান বাহিনী জানিয়েছে, ‘১০টি স্থানে শত্রু বিমান হামলা চালিয়েছে।’ পশ্চিমাঞ্চলীয় শহর রিভনের মেয়র ওলেকসান্ডার ট্রেটিয়াক এটিকে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই অঞ্চলের ওপর ‘সবচেয়ে বড় আক্রমণ’ বলে অভিহিত করেছেন। রাশিয়া সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউক্রেন জুড়ে আক্রমণ জোরদার করেছে। কিয়েভ বলেছে, এটি প্রমাণ করে যে মস্কোর তিন বছর ধরে চলা আগ্রাসন বন্ধ করার কোনো ইচ্ছা নেই এবং শান্তি আলোচনার প্রতি তারা গুরুত্বারোপ করে না। এই ব্যারাজগুলো ইউক্রেনের প্রসারিত বিমান...
Developed by BDITHOST