অনলাইন ডেস্ক : রাষ্ট্রপতি পদে নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী হিসেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদের নেতৃত্বে ১১ দলীয় ঐক্যের একটি প্রতিনিধিদল আজ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রাষ্ট্রপতি নির্বাচনের প্রধান নির্বাচনী কর্মকর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের কাছে এ মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র গ্রহণের সময় সিইসির সঙ্গে ইসি সচিব আখতার আহমেদ উপস্থিত ছিলেন। অলি আহমদের মনোনয়নপত্রে প্রস্তাবক হয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা, জামায়াতে ইসলামীর আমির ও ঢাকা ১৫ আসনে সংসদ সদস্য ডা. শফিকুর রহমান এবং সমর্থক হয়েছেন এনসিপির সংসদ সদস্য (নারায়ণগঞ্জ-৪ আসন) আব্দুল্লাহ আল আমিন। মনোনয়নপত্র জমা দেওয়ার পর হামিদুর রহমান আযাদ বলেন, আমরা আজকে...
Developed by BDITHOST