স্টাফ রিপোর্টার : রাজশাহী সিটি কর্পোরেশনের অবসরপ্রাপ্ত ও মৃত কর্মচারীদের ওয়ারিশগণের মাঝে আনুতোষিকের চেক বিতরণ করা হয়েছে। বুধবার সকালে নগর ভবনের সিটি হল সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। অনুষ্ঠানে রাসিক প্রশাসক অবসরপ্রাপ্ত ও মৃত কর্মচারীদের ওয়ারিশগণের মাঝে ৫ জনকে আনুতোষিকের চেক বিতরণ করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে রাসিক প্রশাসক বলেন, নাগরিক সেবার প্রতিষ্ঠান রাজশাহী সিটি কর্পোরেশন। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নাগরিক সেবার এ প্রতিষ্ঠানটিকে এগিয়ে নিতে আমাকে দায়িত্ব প্রদান করেছেন। আমি আপনাদের সবাইকে নিয়ে এ নগরীর উন্নয়নে কাজ করে যেতে চাই। তিনি বলেন, বর্ষা মৌসুমে জলাবদ্ধতা দূরীকরণে ড্রেনে দীর্ঘদিনের জমে থাকা কাদামাটি অপসারণ কাজ শুরু করি। নগরবাসীসহ রাসিকের সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় ঈদুল আযহায় কোরবানির পশুর বর্জ্য অপসারণ, পরিবেশ বান্ধব ব্যাগ...
Developed by BDITHOST