সংবাদ বিজ্ঞপ্তি : রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে বৃক্ষরোপণ, মশক নিধন এবং আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে পরিচ্ছন্নতা কার্যক্রম বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) দুপুরে নগর ভবনের সিটি হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। সভাপতির বক্তব্যে রাসিক প্রশাসক আসন্ন ঈদুল আযহা উপলক্ষে নগরীর সার্বিক পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ, নিয়মিত মশক নিধন কার্যক্রম জোরদার এবং ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। তিনি সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সাথে কাজ করার আহ্বান জানান। সভায় সভাপতির বক্তব্যে রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, সবুজ-পরিচ্ছন্ন রাজশাহী নগরীর পরিবেশ আরও উন্নত করতে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে দায়িত্ব দিয়েছেন। সেই দায়িত্ব যথাযথভাবে বাস্তবায়নে বেশ কয়েকটি উদ্যোগ গ্রহণ করেছি। ক্লিনসিটি ও গ্রিন সিটি হিসেবে রাজশাহী নগরীর সুনাম...
Developed by BDITHOST