স্টাফ রিপোর্টার : রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে। মঙ্গলবার সুর্যোদয়ের সাথে সাথে জেলা প্রশাসকের কার্যালয়ে শহিদ স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানান রাজশাহী বিভাগীয় কমিশনার ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক ড. আ. ন. ম. বজলুর রশীদ। পুস্পস্তবক অর্পণকালে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমেদ আল মঈন পরাগ, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, নির্বাহী প্রকৌশলী (পরিকল্পনা) সুব্রত কুমার সরকার, সিটি হাসপাতালের ইনচার্জ ও আবাসিক চিকিৎসক ডাঃ তারিকুল ইসলাম বনি, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু, রাজস্ব কর্মকর্তা মোঃ সারওয়ার হোসেন, ট্যাক্সেশন কর্মকর্তা (কর) মোঃ ইমতিয়াজ আহমেদ, ট্যাক্সেশন অফিসার মোঃ মহীউদ্দিন, হিসাবরক্ষণ কর্মকর্তা নিজামুল হোদা,...
Developed by BDITHOST