সংবাদ বিজ্ঞপ্তি : রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার সকাল ১১টায় সিএন্ডবি মোড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের পক্ষে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন রাসিকের কাউন্সিলরবৃন্দ। এরপর কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ পৃথক পৃথকভাবে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যবৃন্দ, জাতীয় চার নেতা, বীর মুক্তিযোদ্ধা ও মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এরআগে নিউ গভঃ ডিগ্রি কলেজের সামনে থেকে বিজয় র্যালি বের করা হয়। র্যালিটি সিএন্ডবি মোড়ে গিয়ে শেষ হয়। দিবসটি উদ্যপনে গঠিত কমিটির আহবায়ক ও রাসিকের প্যানেল মেয়র-১ ও ২১নং ওয়ার্ড...
Developed by BDITHOST