নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শনিবার। বিকাল ৩:৩৫। ২৮ মার্চ, ২০২৬।

রাসিকের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত

মার্চ ২৬, ২০২৬ ২:২০
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার সাথে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন বৃহস্পতিবার সকাল ৬টা ০৪ মিনিটে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে অবস্থিত শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

পুষ্পস্তবক অর্পণকালে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, সচিব সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ নূর ঈ সাঈদ, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মাহমুদুর রহমান, নির্বাহী প্রকৌশলী (পরিকল্পনা) সুব্রত কুমার সরকার, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) নিলুফার ইয়াসমিন, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এবিএম আসাদুজ্জামান, রাজস্ব কর্মকর্তা সরোয়ার হোসেন খোকন, হিসাব রক্ষণ কর্মকর্তা নিজামুল হোদা, উপপ্রধান পরিছন্ন কর্মকর্তা সেলিম রেজা, জনসংযোগ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, উপসচিব তৈমুর হোসেন, পরিচ্ছন্ন কর্মকর্তা (মনিটরিং) শাহরিয়ার রহমান জিতু, সহকারী জনসংযোগ কর্মকর্তা রকিবুল হক, বিভিন্ন ওয়ার্ডের সচিব,ও অন্যান্য শাখার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  শিক্ষার্থীদের মেলবন্ধন ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় রাখতে হবে: এমপি মিলন

এছাড়া রাসিক কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এ সময় রাসিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মোঃ সাকিল সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  ৫ আগস্টের আগে-পরে নিহতদের ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে : আইজিপি

দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে নগর ভবনসহ ওয়ার্ড কার্যালয় ও কর্পোরেশন কর্তৃক নিয়ন্ত্রিত স্থাপনাসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। বাদ জোহর/সুবিধাজনক সময়ে জাতির শান্তি, সমৃদ্ধি, দেশের উন্নয়ন ও অগ্রগতি কামনা করে সকল জামে মসজিদ, মন্দির, গীর্জা, প্যাগোডা ও অন্যান্য উপসনালয়ে মোনাজাত/প্রার্থনার আয়োজন করা হয়েছে। এছাড়া শহরের প্রধান প্রধান সড়ক ও সড়কদ্বীপসমূহ রঙিন পতাকা দ্বারা সজ্জিত করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।